✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মার্চে নরওয়ের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়েছে ৬৮%

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ১২:৫৫:২৬ |
ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় বড় সংকট তৈরি হয়েছে।

এ পরিস্থিতির সুযোগে গত মার্চে নরওয়ের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় রেকর্ড ৬৮ শতাংশ বেড়েছে। সম্প্রতি নরওয়ের পরিসংখ্যান সংস্থা ‘স্ট্যাটিস্টিকস নরওয়ে’ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। খবর ইউরো নিউজ।

সংস্থাটির তথ্যমতে, মার্চে নরওয়ে প্রায় ৫ কোটি ৬৬ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে। ফলে দেশটির রফতানি আয় বেড়ে দাঁড়িয়েছে ৫১৬ কোটি ডলার (৫ হাজার ৭৪০ কোটি ক্রোনার)। গত বছরের মার্চের তুলনায় এটি ৬৭ দশমিক ৯ শতাংশ বেশি, যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। এ সময় ব্যারেলপ্রতি জ্বালানি তেলের গড় দাম ছিল ১ হাজার ১৪ ক্রোনার। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর এটিই তেলের সর্বোচ্চ মাসিক গড় মূল্য।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করা হয় হরমুজ প্রণালি দিয়ে। যুদ্ধের কারণে এ গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে বিকল্প উৎস হিসেবে নরওয়ের নর্থ সি তেলের চাহিদা ও দাম উভয়ই ব্যাপক হারে বেড়েছে। রাশিয়ার বাইরে ইউরোপের বৃহত্তম তেল উৎপাদনকারী ও রফতানিকারক দেশ হিসেবে নরওয়ে বর্তমানে বিশ্ববাজারের এ অস্থিতিশীল পরিস্থিতির সুবিধা ভোগ করছে।

উল্লেখ্য, নরওয়ে তেল ও গ্যাস বিক্রির এ বিশাল আয় সরাসরি খরচ না করে নিজেদের সার্বভৌম সম্পদ তহবিলে জমা রাখে। বর্তমানে ২ দশমিক ১৯ ট্রিলিয়ন বা ২ লাখ ১৯ হাজার ডলারের এ তহবিল বিশ্বের বৃহত্তম বিনিয়োগ তহবিল। ভবিষ্যতে জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে গেলে জনকল্যাণমূলক ব্যয় সচল রাখতেই এ বিশাল অর্থ সঞ্চয় করছে দেশটি। বর্তমান বৈশ্বিক সংঘাত নরওয়ের অর্থনীতিকে শক্তিশালী করলেও এটি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অস্থিরতাকেই স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..